Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দুপুরে জরুরি সভায় বসছে বিসিবি

admin • 08 Aug 2023, 09:47 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুপুরে জরুরি সভায় বসছে বিসিবি

আজ এক জরুরি বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এ সভা শেষেই প্রত্যাশিত ঘোষণাটা দিতে পারে বিসিবি। দেশের ক্রিকেটে গত কদিনের চর্চিত বিষয়টি নিয়ে এ বৈঠকে বসবেন বিসিবির পরিচালকেরা।

বিসিবির ডাকা জরুরি এই বোর্ড সভায় ওয়ানডে অধিনায়কত্ব ইস্যুর একটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

বোর্ড সভা শুরু হবে বেলা ২টায়। অধিনায়কত্ব বিষয়ের সমাধানের জন্য জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

অধিনায়কত্ব নিয়ে খুব বেশি চমক দেখানোর সুযোগ কমই বিসিবির। তাদের সংক্ষিপ্ত তালিকায় যে কটি নাম, তাঁদের মধ্যে যদি থাকে সাকিব আল হাসানের নাম, এখানে বাকিরা পিছিয়ে যান সব যুক্তিতেই।

 

তবে তারকা অলরাউন্ডারের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর পেতে হবে বিসিবিকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।