দক্ষিণ কোরিয়ার দাগুতে চলমান এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের নারী শুটাররা ব্রোঞ্জ জয় করেছেন। দেশের হয়ে সাজিদা হক, জারিফা খানম জ্যোতি ও মৌমিতা আফরোজ রিয়ার সমন্বয়ে গঠিত দল এই ব্রোঞ্জ জিতে।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেন, এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুটাররা ভালো পারফরম্যান্স করছে। বাংলাদেশ শুটিং ফেডারেশন শুটারদের মানোন্নয়নে অবিরত চেষ্টা করে যাচ্ছে।
আন্তর্জাতিক অঙ্গনে এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন হলো শুটিং।
বৈশ্বিক টুর্নামেন্টে অন্যান্য ডিসিপ্লিনের চাইতে শুটিংয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য রয়েছে। এই ব্রোঞ্জ পদক ছাড়াও বাংলাদেশের শুটাররা চতুর্থ স্থানও অর্জন করেছে এ আসরে।





