Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

তাসকিনের জোড়া আঘাতে জয়ের পথে টাইগাররা

admin • 18 Mar 2023, 08:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তাসকিনের জোড়া আঘাতে জয়ের পথে টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে সেই রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ এনে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিল আইরিশরা।

কিন্তু পাওয়ার প্লের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে তামিম বাহিনী।

প্রথমে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দেখাদেখি পর পর দুই ওভারে জোড়া উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন। এবার তাসকিন আহমেদের জোড়া আঘাতে পাঁচ উইকেটে তুলে নিয়ে জয়ের পথে বেশ এগিয়ে গেল টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩রান করেছে সফরকারীরা। ডেলিয়েন ১ ও জর্জ ডকরেল ১৯ রানে অপরাজিত আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।