Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

তামিম-লিটনের দুর্দান্ত শুরু

admin • 29 Sep 2023, 07:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তামিম-লিটনের দুর্দান্ত শুরু

শুরুটা ঠিক যেমন দরকার বাংলাদেশ দলের, ঠিক তেমনই হলো। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার পেয়েছেন দারুণ শুরুই। ৫০ পেরোনো ওপেনিং জোটে শ্রীলঙ্কাকে দারুণভাবে জবাব দিচ্ছে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস আর তানজিদ হাসান তামিম।

শুরুর ১০ ওভারে বিনা উইকেট হারিয়ে বাংলাদেশ দল তুলেছে ৫৪ রান। ওপেনার লিটনের ব্যাটে ২৫ বলে ৪ চারে ৮৪.০০ স্ট্রাইক রেটে অপরাজিত ২১ রান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে ৩৫ বলে ৫ চারে ৩১ রান। এই ব্যাটারের স্ট্রাইক রেট শুরুর ১০ ওভারে ৮৮.৫৭।

এর আগে বোলিংয়ে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বোলাররা বেশিদূর যেতে দেয়নি। বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল লঙ্কাকে থামায় ২৬৩ রানে।

দলের পক্ষে সেরা বোলার ছিলেন শেখ মেহেদী। এই স্পিনার ৩ ওভারে ৩৬ রান দিয়ে নিইয়েছেন ৩ উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ গুয়াহাটিতে ছিলেন খরুচে। ৮ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছেন একটা উইকেট। ইনজুরিতে সাকিবের না থাকায় অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৩.২০ ইকোনমিতে ৩২ রান দিয়ে নিয়েছেন একটা উইকেট।

পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ৭ ওভারে ২৯ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ৮.৮০ ইকোনমির খরুচে হাসান মাহমুদও তাই। লক্ষ্মীপুরের এই পেসার ৫ ওভারে দিয়েছেন ৪৪ রান। তানজিম হাসান সাকিব ৫.১ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন একটা উইকেট। পেসার শরিফুল ইসলামও পেয়েছেন একটাই উইকেট।

অন্যদিকে, ফিল্ডিংয়ে আলাদা নজর কেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই অভিজ্ঞ ক্রিকেটার দুই রান আউটে রেখেছেন অবদান। সাথে নিয়েছেন একটা ক্যাচও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।