Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ডাচদের সঙ্গেই নাজেহাল পাকিস্তান

admin • 06 Oct 2023, 04:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডাচদের সঙ্গেই নাজেহাল পাকিস্তান

বিশ্বকাপের তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডস। বাছাই পর্ব থেকে উঠে আসা ডাচদের বিপক্ষে খেলতে নেমেই বিপদে পাকিস্তান। স্কোর বোর্ডে ৩৮ রান জমা করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারায় ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।।

শুক্রবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩.৪ ওভারে ওপেনার ফখর জামানের (১২) উইকেট হারায় পাকিস্তান। ৮.৩ ওভারে দলীয় ৩৪ রানে ফেরেন অধিনায়ক বাবর আজম (৫)। ৯.১ ওভারে দলীয় ৩৮ রানে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হক (১৫)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।