Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

ছারছীনা দরবার শরীফের পীর মারা গেছেন

admin • 17 Jul 2024, 11:46 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছারছীনা দরবার শরীফের পীর মারা গেছেন

পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

 

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।

 

পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।