Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ছক্কার ফিফটি করে অভিষেকের বিশ্ব রেকর্ড

admin • 22 Sep 2025, 12:14 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছক্কার ফিফটি করে অভিষেকের বিশ্ব রেকর্ড
শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে ছক্কা মারলেন অভিষেক শর্মা। পরে চতুর্থ ওভারে আবরার আহমেদের বলে স্কয়ার লেগ দিয়ে পাঠালেন সীমানার ওপারে। একইসঙ্গে তিনি গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড।   আবরারের বলে মারা ছক্কাটি ছিল অভিষেকের ক্যারিয়ারের ৫০তম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ২০ ইনিংস ব্যাটিং করে ৫০টি ছক্কা মারলেন তরুণ বাঁহাতি ব্যাটার। এটিই দ্রুততম ৫০ ছক্কার রেকর্ড।   এই রেকর্ডে অবশ্য তার সঙ্গী আছেন এভিন লুইস। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনারও ক্যারিয়ারের ২০ ইনিংসেই ৫০টি ছক্কা মেরেছিলেন।   তবে বলের হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সবাইকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন অভিষেক। ছক্কার ফিফটি করতে তার লেগেছে মাত্র ৩৩১ বল।   এত দিন রেকর্ডটি ছিল এভিন লুইসের। বাঁহাতি এই ব্যাটার ৩৬৬ বলে মেরেছিলেন ৫০ ছক্কা। তালিকার পরের নামগুলো আন্দ্রে রাসেল (৪০৯), হযরতউল্লাহ জাজাই (৪৪৯০) ও সূর্যকুমার যাদব (৫১০)।   আর ইনিংসের হিসেবে অভিষেক ও গিলের পরে আছেন জাজাই (২), ক্রিস গেইল (২৫) ও সূর্যকুমার যাদব (২৯)। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।