Friday, 4 September 2026
শিরোনাম
Uncategorized

চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

admin • 09 Jun 2026, 07:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে পরিচ্ছন্নতাকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছে এক নারী। এ ঘটনায় তিনজন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৭ জুন) এই ঘটনা ঘটলেও মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজন পরিচ্ছন্ন কর্মীকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ জুন তার কন্যাশিশু অসুস্থ হলে তাকে নিয়ে নাটোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন ওই নারী। এরপর গত ৭ জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়িঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতাকর্মী অমিত। এরপর তাকে জোরপূর্বক সেখানে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণচেস্টা চালায় তারা।

এদিকে রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে ৪ ঘণ্টা একা দেখে তার মাকে খোঁজাখুঁজি শুরু করে এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতাকর্মীরা।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পায়নি। পরে আজ ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাটোর জেলার পুলিশ সুপার শরিফুল হক বলেন, এ বিষয়ে থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। ভিকটিমের স্বামী বাদী হয়ে পরিচ্ছন্নতাকর্মী অমিতসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।