Uncategorized
গাজী টিভিতে যোগ দিলেন জামালপুরের রিজভী
Shakib Nahid
• 15 Nov 2025, 02:21 PM
• পঠিত 3 বার
বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে যোগদান করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুণ সাংবাদিক হাবিবুল হাসান রিজভী।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় গাজী টিভির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইস্পাহানী আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও সাবেক শিক্ষিকা হামিদা খাতুনের সন্তান রিজভী উচ্চশিক্ষা সম্পন্ন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে। বিশ্ববিদ্যালয় জীবনেই তার সাংবাদিকতার হাতেখড়ি হয়।
৮ বছরের সাংবাদিকতা জীবনে ইউএনবি, সময় টিভি এবং জাতীয় দৈনিক সময়ের আলোসহ দেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি সিলেট ও জামালপুর অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক গণমাধ্যমেও তার রিপোর্ট প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে প্রেসক্লাব জামালপুর, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব এবং সরিষাবাড়ীর স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সখ্যতার পরিচয় তিনি ধরে রেখেছেন ।
নিজ অনুভূতি জানিয়ে রিজভী বলেন, নবম-দশম শ্রেণিতে পড়ার সময়ই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেশের বড় গণমাধ্যমে কাজ করার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তব হয়ে ওঠে। মাঠের সংবাদকর্মী হিসেবে কাজ করাই ছিল আমার শেখার বড় জায়গা। নিউজরুম আমার জন্য নতুন অভিজ্ঞতা, এখান থেকেও অনেক শেখার সুযোগ পাব বলে বিশ্বাস করি। ভবিষ্যতে আবারও মাঠের সাংবাদিকতায় ফিরে গিয়ে নিজ জেলা জামালপুরসহ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





