Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ক্রিকইনফোর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

admin • 02 Jul 2024, 07:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্রিকইনফোর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

এবার টি-২০ বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। যেখানে জায়গা পেয়েছেন ভারতের ৬ ক্রিকেটার।

এর আগে আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে। ক্রিকইনফোর সেরা একাদশে আধিপত্য ধরে রেখেছেন চ্যাম্পিয়ন দল ভারত। একই অবস্থা ছিল আইসিসির সেরা একাদশেও।

ঘোষিত একাদশে চ্যাম্পিয়ন ভারতের ৬ জন, আফগানিস্তানের ৩ জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন জায়গা করে নেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকার একজন।

আইসিসি তাদের সেরা একাদশে রানার্সআপ দলের কোনো খেলোয়াড় না রাখলেও ক্রিকইনফো তাদের মূল একাদশে দু’জনকে স্থান দিয়েছে।

ভারতের ৬ জন হলেন- অধিনায়ক রোহিত শমা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ ও আর্শ্বদ্বীপ সিং। দক্ষিণ আফ্রিকার দু’জন হলেন- হেনরিক ক্লাসেন ও তাবরাইজ শামসি। আফগানিস্তানের হয়ে সুযোগ পেয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও অস্ট্রেলিয়া মার্কাস স্টয়নিস।

বিশ্বকাপের সেরা একাদশ:

রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হেনরিক ক্লাসেন, জসপ্রীত বুমরাহ, আর্শ্বদীপ সিং ও তাবরাইজ শামসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।