Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

admin • 17 Jul 2022, 11:17 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে কুরআন খতম, স্মরণসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার দুপুরে সেরকান্দি বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি পালিত হয়েছে।   অনুষ্ঠানে যুগান্তরের কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঙাল হরিণাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহীন।   এ সময় কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক,   এটিএন বাংলার স্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, ক্যামেরাপারসন মেজর আহমেদ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও   সেরকান্দি উম্মুল কুরা ইসলামি হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আজহারী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।