Friday, 4 September 2026
শিরোনাম
Uncategorized

কুবি ভর্তি পরীক্ষায় গাযায় শহিদ ইয়াহিয়া সিনাওয়ার নামে কুবি ছাত্রশিবিরের 'পানি কর্ণার'

Mamun • 25 Apr 2025, 04:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুবি ভর্তি পরীক্ষায় গাযায় শহিদ ইয়াহিয়া সিনাওয়ার নামে কুবি ছাত্রশিবিরের 'পানি কর্ণার'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলন হামাসের সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনাওয়ারের নামে 'পানি কর্ণার' চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা। এছাড়া শহীদ মীর মুগ্ধের নামেও পানি কর্ণার করেছে তারা।    শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তা ও স্বস্তি দিতে এই কর্ণারের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগেই ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে 'সি' (বাণিজ্য) ও 'এ' (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা।   বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি আদর্শিক পরিবার, যারা সবসময় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে ধারণ করে কাজ করে। এরই অংশ হিসেবে আমরা এই ‘পানি কর্ণার’ চালু করেছি, যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটি বন্ধুসুলভ ও সহযোগিতামূলক পরিবেশ পায়।'   তিনি আরও বলেন, 'এই কর্ণারটি শুধু পানির জন্য নয়, এটি এক মানবিক বার্তা বহন করে। শহিদ ইয়াহিয়া সিনাওয়ার ছিলেন এক সাহসী প্রতিরোধের প্রতীক। তাঁর আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা চাই, নতুন প্রজন্ম যেন এই আদর্শকে জানে এবং মানবতার পক্ষে অবস্থান নিতে শেখে।'
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।