Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

কন্যা সন্তানের সুখবর দিলেন মুশফিক

admin • 11 Sep 2023, 12:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কন্যা সন্তানের সুখবর দিলেন মুশফিক

এশিয়া কাপের মাঝপথে পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। কারণটা জানা ছিল সবার। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মুশফিক, এই সময়টা পরিবারের সঙ্গে থাকবেন বলেই এসেছেন। আজ একটু আগে সে সুখবর জানালেন মুশফিক।

 

কন্যা সন্তানের পিতা হয়েছেন সাবেক অধিনায়ক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতি।আজ দুপুর ১২টার একটু পর ফেসবুকে পাঁচ বছর বয়সী পুত্র মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।

 

মায়ানের হাতে একটি কার্ড, তাতে লেখা ‘ইটস আ গার্ল’। জেন্ডার রিভেলিং পার্টির এই ছবি দিয়ে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়ে কৃতজ্ঞ করেছে।

 

মা ও কন্যা দুজনকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।