Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

admin • 27 Aug 2023, 03:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে।

এ ছাড়া পেসার এবাদত হোসেনের চোটে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি। তিনি আগামীকাল সোমবার অন্য ফ্লাইটে যাবেন।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।