Friday, 4 September 2026
শিরোনাম
এশিয়া কাপ কর্ণার খেলাধুলা ক্রিকেট

এবার মুকুল সামলাবেন এশিয়া কাপের ফাইনাল

admin • 09 Sep 2022, 08:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার মুকুল সামলাবেন এশিয়া কাপের ফাইনাল
এবারের এশিয়া কাপ থেকে বাংলাদেশের জন্য বড় পাওয়া আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও ঠিকই রয়ে গেছে বাংলাদেশ।   চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। দুই হাই ভোল্টেজ ম্যাচে সফলতার সঙ্গে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলান মাসুদুর রহমান।   এবার সামলাবেন এশিয়া কাপের ফাইনাল। আগামী ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।   এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছে মুকুলের কাঁধে। সংবাদমাধ্যমে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।   ‘মুকুল দারুণ আম্পায়ারিং করেছে এশিয়া কাপে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচ সে দারুণভাবে সামলে নিয়েছে। সেই পুরস্কার পাচ্ছে সে।’   মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন ১৮ ম্যাচের অনফিল্ড আম্পায়ার। এছাড়াও ১৭টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।