Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব!

admin • 19 Mar 2024, 11:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে টেস্টও খেলবেন না দেশসেরা এই অলরাউন্ডার। সাকিবকে ছাড়াই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

 

জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব। বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

 

শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল সাকিবের।

 

টাইগার অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, নিজের ওজন বেড়ে যাওয়ার কথা। আপাতত জাতীয় দলে ফিরতে না চাইলেও ঢাকা লিগে খেলবেন সাকিব। ডিপিএল খেলে নিজেকে পুরোপুরি ফিট করতে চান তিনি। জানা গেছে, বুধবার (২০ মার্চ) থেকে শেখ জামালের হয়ে মাঠে নামবেন তিনি।

 

সূত্র : সমকাল

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।