Friday, 4 September 2026
শিরোনাম
জবস্

এইচএসসি পাসে কল সেন্টারে চাকরি, বেতন সর্বোচ্চ ৩০ হাজার

admin • 10 Mar 2023, 08:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এইচএসসি পাসে কল সেন্টারে চাকরি, বেতন সর্বোচ্চ ৩০ হাজার

টেক-ভিত্তিক প্রতিষ্ঠান ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নাইট শিফটের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টেলি-সেলস এক্সিকিউটিভ।

পদের সংখ্যা : ৩০টি।

আবেদন যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। তবে ও লেভেল, এ লেভেল, বিএ ও স্নাতক পাস করেও আবেদন করা যাবে। তবে ইংরেজি ভাষায় সাবলীল হলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

 

এছাড়া কল সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কল সেন্টার সুপারভিশন/ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার, কাস্টমার সার্ভিস ও কঠোর পরিশ্রম করার আগ্রহ থাকতে হবে।

 

প্রার্থীর বয়সসীমা ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

 

মাসিক বেতন : ১৬৫০০-৩০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া মোবাইল বিল, ভ্রমণ ভাতা, ক্রেডিট কার্ড, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি ও ওভারটাইম প্রদান করা হবে।

 

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৮ এপ্রিল, ২০২৩

সুত্র: বিডি জবস্
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।