Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

ইন্দোরের উইকেটকে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়ায় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার

admin • 04 Mar 2023, 03:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইন্দোরের উইকেটকে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়ায় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার

বোর্ডার–গাভাস্কার চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে সব ছাপিয়ে আলোচনা হচ্ছে ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেট নিয়ে। হবেই না কেন ৫ দিনের টেস্ট যে শেষ হয়েছে মাত্র দুই দিন আর এক সেশনেই।

 

খেলা শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেটকে ‘বাজে’ উইকেটের রেটিং দিয়েছে আইসিসি। নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

 

“আমি একটা জিনিস জানতে চাই, নভেম্বরে ব্রিসবেনে একটি টেস্ট ম্যাচ দুই দিনেই শেষ হয়েছিল। তখন ম্যাচ রেফারি কে ছিল? সেখানে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল”– ইন্ডিয়া টুডে-র সাথে সাক্ষাৎকারে গাভাস্কার

 

এই প্রসঙ্গে ম্যাচ রেফারি বলেছেন, “পিচ অনেক শুষ্ক ছিল। ব্যাট ও বলের মধ্যে কোনো ভারসাম্য ছিল না। একদম শুরু থেকে স্পিনারদের সাহায্য করেছে”

 

তিন ডিমেরিট পাওয়া ইন্দোরের ভেন্যু এই সিদ্ধান্তের বিপক্ষে ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা তার চেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার যোগ্যতা হারাবে।

   

ইন্দোরে স্পিনারদের স্বর্গেই বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের স্পিনে ভারতকে হারিয়েছে ৯ উইকেটে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।