Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ইংলিশ ফুটবলার হামজার বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত

admin • 29 Jul 2024, 05:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইংলিশ ফুটবলার হামজার বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত। এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 

 

তিনি জানান, হামজার বাংলাদেশের পাসপোর্ট ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। ক্লাব ব্যস্ততায় সংগ্রহে সময় লাগছে। 

বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এ দেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়। 

 

বর্তমানে জামাল ভূঁইয়া, তারিক কাজীরা বাংলাদেশের জার্সিতে দাপটের সঙ্গে মাঠ মাতাচ্ছেন। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন, এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি।

 

দেশের একটি গণমাধ্যমকে এর আগে দেয়া সাক্ষাৎকারে হামজা বলেছিলেন,  ‘আমি বাংলাদেশের হয়েই খেলব, এটা নিশ্চিত। বাংলাদেশের হয়ে খেলতে চাই, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।