Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন তপু বর্মন

admin • 17 Jan 2023, 10:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন তপু বর্মন

লিওনেল মেসির আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। জানা যায়, সোল ডে মায়ো ক্লাবটি খেলে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে। তপু বর্মন জানিয়েছেন, ‘এখন ক্লাবটির প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে।

মার্চে তাদের লিগ শুরু হওয়ার কথা। আমাকে অনেকেই বলছেন এই সুযোগ হাতছাড়া না করতে। কিন্তু আমি ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।’

তপু বর্মনের শেষ পর্যন্ত আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাওয়া হোক বা না হোক, মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকেই বড় ব্যাপার হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।

এই বিষয়ে তপু বলেন, ‘বেশ কিছুদিন আগেই আমি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। সোল ডে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।