Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

আবারো পেলের শারীরিক অবস্থার অবনতি

admin • 22 Dec 2022, 06:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবারো পেলের শারীরিক অবস্থার অবনতি

আবারো ব্রাজিল কিংবদন্তী পেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরে বাসা বাঁধা ক্যানসার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। 

ব্রাজিলের রিও ডি জেনেইরো’র অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলে। এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে তাকে। গত নভেম্বর মাস থেকে পেলে হাসপাতালে ভর্তি। অসুস্থতার জন্য এবছরের বড়দিন তাকে হাসপাতালেই কাটাতে হবে। তার মেয়ে কেলি জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য এ বছর বাড়ির বড়দিনের অনুষ্ঠান তারা বাতিল করেছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তিম পর্যায়ে রয়েছে পেলের ক্যানসার। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না। অবস্থা আশঙ্কাজনক তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবল তারকার।

 

খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সঙ্গে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এর সঙ্গে কোলন ক্যানসার কিডনিতেও ছড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তাকে এলিভেটেড কেয়ারে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।