Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

আজম খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ খুলনার

admin • 09 Jan 2023, 08:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আজম খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ খুলনার

প্রথমবার বিপিএলে খেলতে এসেই নিজের জাত চেনালেন পাকিস্তানের কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। এবারের বিপিএলে তার ব্যাটেই হলো প্রথম সেঞ্চুরি। 

খুলনা টাইগার্সের এ ব্যাটসম্যান মাত্র ৫৮ বলে ১০৯ রান করেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার বৃষ্টি নামান মিরপুর শের-ই-বাংলায়। ৯ চার ও ৮ ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন এ ব্যাটসম্যান। তার সেঞ্চুরিতে ভর করে খুলনা টাইগার্স ৫ উইকেটে ১৭৮ রান করেছে। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। শুরু থেকেই স্ট্রাগল করে এগোতে থাকা খুলনা প্রথম ৪ ওভারে করে মোটে ১২ রান। এরপর আজম খান এসে চিত্রপট বদলে দেন। একাই করেছেন দলের সিংহভাগ রান। ব্যাট হাতে দাপট দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।