Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

আইসিসির চোখে মার্চ মাসের সেরা তিনে সাকিব

admin • 06 Apr 2023, 03:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইসিসির চোখে মার্চ মাসের সেরা তিনে সাকিব

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সেরা খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন সাকিব আল হাসান৷ সাকিব ছাড়াও লিস্টে বাকি দুইজন হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খান।

 

মার্চ মাসটা সাকিবের জন্য বেশ ভালোই কেটেছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার৷ ব্যাট বলে সমান তালে পারফর্মও করেছেন।

 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। মার্চ মাসে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে সাকিব করেছেন ২৫১ রান; ব্যাটিং গড় ৩১.৩৮। বল হাতেও প্রতিপক্ষের সাতটি উইকেট নিয়ছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। ৩৪ গড়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১০২ রান।

 

অপরাজিত ছিলেন তিনবার৷ এই ছয়টি ম্যাচেও সাকিবের ঝুলিতে ঢুকেছিল ৮ উইকেট৷ মার্চ মাসে সাদা বলের দুই ফরম্যাটেই ত্রিশের উপর গড়ে রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।মার্চে ব্যাট হাতে সাকিব করেছেন ৩৫৩ ও বল হাতে নিয়েছিলেন ১৫ উইকেট৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।