Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ’র ফল প্রকাশ, উত্তীর্ণ ৬২৩০

admin • 18 Nov 2023, 07:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ’র ফল প্রকাশ, উত্তীর্ণ ৬২৩০

সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউতে (নৈর্ব্যক্তিক) পাস করেছেন ছয় হাজার ২৩০ জন পরীক্ষার্থী।

 

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিলো ৩৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন।

   

গতবারের (২০২২ সালের) এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ পরীক্ষার্থী। আর এ বছর (২০২৩ সালের) পরীক্ষায় উপস্থিত হয়েছেন প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী।

 

এবারের পরীক্ষায় উপস্থিত ৩৪ হাজার ৬৪২ জনের মধ্যে পাস করেছেন ছয় হাজার ২৩০ জন পরীক্ষার্থী। তবে বেশকিছু কারণে ৬ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে। এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

   

মূলত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে, তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।