Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

আইএসজি গেমস: কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ

admin • 12 Aug 2022, 05:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আইএসজি গেমস: কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ
তুরষ্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের (আইএসজি) পঞ্চম আসরে আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল।     কোয়ার্টার ফাইনালে ইয়েমেনের কাছে ০-৩ সেটে হেরে গেছে তারা। বুধবার (১০ আগস্ট ) প্রি-কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ পুরুষ টেবিল টেনিস দলকে ৩-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ । হৃদয় প্রথম ম্যাচে ৩-০ গেমে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রামহিম মালদ্বীপের প্রতিপক্ষকে ৩-০ গেমে পরাজিত করেন।     ডাবলসে মালদ্বীপ বাংলাদেশকে ১-৩ গেমে হারিয়ে দেয় । হৃদয় নিজের পরের ম্যাচে হেরে যান ০-৩ গেমে। ফলে দুই পক্ষের সেট স্কোর হয় ২-২। অবশ্য শেষ ম্যাচে সাব্বির ৩-০ গেমে মালদ্বীপের প্রতিপক্ষকে হারিয়ে দিলে ৩-২ সেটে জয়লাভ করে বাংলাদেশ।
    বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে টসের মাধ্যমে ইয়েমেনকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। তবে পেরে উঠেনি তাদের সঙ্গে। হার মেনেছে ০-৩ সেটে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।