Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

অবশেষে বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে পাকিস্তান

admin • 08 Aug 2023, 10:27 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অবশেষে বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে পাকিস্তান

নানা জল্পনা-কল্পনা আর আলোচনার পর অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি পেল পাকিস্তান। রোববার এক বিবৃতিতে সে কথেই জানানো হয়েছে। অর্থাৎ বাবর আজমদের বিশ্বকাপে খেলতে ভারতে আসা নিয়ে আর কোনও সংশয় থাকলো না।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। যদিও সেখানে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতের না আসার প্রসঙ্গটাও তুলে ধরা হয়েছে। বিবৃতিতে পাকিস্তান সরকার লিখেছে, ‘যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনো মতেই যেন আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার উপরে না পড়ে।’

ভারতকে হালকা খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘পাকিস্তানের এ সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি।”

তবে ছাড়পত্র দিলেও নিজ দেশের ক্রিকোরদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথাও প্রকাশ করা হয়েছে সেই বিবৃতিতে। তাতে লেখা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলে নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’

তবে ভারত এবং আইসিসির তরফে ইতিমধ্যেই মৌখিক ভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে, নিরাপত্তার কোনও সমস্যা হবে না। সর্বোচ্চ মানের নিরাপত্তা দেওয়া হবে পাকিস্তানকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।