Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট

৭ হাজার রানের ক্লাবে তামিম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৭ হাজার রানের ক্লাবে তামিম

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ক্লাবে প্রবেশ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের তামিম। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তামিম।

টি-টোয়েন্টিতে ৬,৯৯৫ রান নিয়ে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বাংলাদেশের প্রথম ও বিশে^র ৪০তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলা তামিম।

২৪৩ টি-টোয়েন্টিতে তামিমের রান এখন ৭০৩৯। ৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড় ৩২ দশমিক ০৮ এবং স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৩৮। এরমধ্যে বাংলাদেশের হয়ে ৭৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তামিম।

তামিমের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৩৮৮ ম্যাচে ৬৫৪৬ রান করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।