Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

admin • 24 Dec 2023, 06:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

ইসি জানায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

উল্লেখ্য, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।