Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

৭ ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ার কারখানার আগুন,নিয়ন্ত্রণে ১১ ইউনিট

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৭ ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ার কারখানার আগুন,নিয়ন্ত্রণে ১১ ইউনিট

টানা ৭ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানার আগুন। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশে বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারে নি ফায়ার সার্ভিস।

 

স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই ঘটে এই আগুনের ঘটনা। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

 

কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানান দমকল কর্মীরা।

 

উল্লেখ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।