Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৭২ এসআই ও ১০ সার্জেন্টের পদোন্নতি

admin • 21 Jan 2023, 04:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৭২ এসআই ও ১০ সার্জেন্টের পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৫১ জন উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ২১ জন উপ-পরিদর্শক (এসআই-সশস্ত্র) পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া ১০ পুলিশ সার্জেন্টকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

শনিবার (২১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।