Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

৬ সমন্বয়ককে জিম্মি করে বক্তব্য পাঠ করানো হয়েছে : দাবি অন্য সমন্বয়কদের

admin • 28 Jul 2024, 11:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৬ সমন্বয়ককে জিম্মি করে বক্তব্য পাঠ করানো হয়েছে : দাবি অন্য সমন্বয়কদের

ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে, সেটা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নেবে না। আন্দোলনের অন্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং আব্দুল কাদের রোববার (২৮ জুলাই) আলাদাভাবে এমনটি জানিয়েছেন।  

তারা বলছেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেয়া হয়েছে, সেটা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, 'আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

এর কয়েক ঘণ্টা আগে, ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেন ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। রোববার (২৮ জুলাই) রাতে তারা লিখিত বার্তায় এ দাবি করেন। লিখিত বার্তায় তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে আহত-নিহতসহ রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।