Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯১,সরকারি দলেরই ৭১ জন: এইচআরএসএস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯১,সরকারি দলেরই ৭১ জন: এইচআরএসএস

চলতি বছরের প্রথম ছয় মাসে ‘রাজনৈতিক সহিংসতায়’ ৯১ জন নিহত হয়েছে, যার মধ্যে সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকই রয়েছেন ৭১ জন। রোববার (৭ জুলাই) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরএসএসের ষাণ্মাসিক (জানুয়ারি থেকে জুন) মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১২টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিটের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি হয়।

সংগঠনটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মাসে ১ হাজার ৪টি ‘রাজনৈতিক সহিংসতা’র ঘটনায় ৯১ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪ হাজার ২৬ জন। যেখানে অধিকাংশই নির্বাচনী সহিংসতা, আধিপত্য বিস্তার, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে।

বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ৪৮০ জন আহত হয়েছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দলের জেরে ৫০টি সহিংসতায় একজন নিহত হয়েছে।

গত ৬ মাসে রাজনৈতিক দলের ৭ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ৭১৪ রাজনৈতিক নেতাকর্মীর মধ্যে বিএনপি-জামায়াতেরই ৫৭৪ জন। এ সময় বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কমপক্ষে ৪৫টি মামলা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় নেতাকর্মীরা অন্তত ৯৯টি সভা-সমাবেশ আয়োজনে বাধা দিয়েছে। এ সময় সংঘর্ষে ২৬১ জন আহত এবং মিছিল-সমাবেশকে কেন্দ্র করে ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।