Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার,প্রজ্ঞাপন জারি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার,প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এবং সিনিয়র সহকারী সচিব শিমুল আকতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এসব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং শিগগিরই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

প্রত্যাহারকৃত জেলা প্রশাসকদের মধ্যে- ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রথম পর্যায়ে এসব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও, সরকারের নতুন পদায়ন কার্যক্রম শিগগিরই শুরু হবে। নতুন করে জেলা প্রশাসকদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মাঠ প্রশাসনকে আরো কার্যকর ও সমন্বিত করার লক্ষ্য রাখছে সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।