Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

১ ফেব্রুয়ারি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন সায়মা ওয়াজেদ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
১ ফেব্রুয়ারি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন সায়মা ওয়াজেদ

আগামী ১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন ড. সায়মা ওয়াজেদ পুতুল।

 

সোমবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ড. সায়মা ওয়াজেদ পুতুলকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে।

 

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং। এরপর ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ড. সায়েমা ওয়াজেদ পুতুল।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম নির্বাহী বৈঠক সোমবার থেকে শুরু হয়েছে, যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই ড. সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন শুরু করবেন।

 

উল্লেখ্য, অটিজম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।