Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

১৯ বছরের যুবকের প্রেমে ডুবেছেন পঞ্চাশের আমিশা!

admin • 13 Nov 2024, 08:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১৯ বছরের যুবকের প্রেমে ডুবেছেন পঞ্চাশের আমিশা!

 অভিনেত্রী আমিশা প্যাটেল এই মুহূর্তে বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমিশার। এরই মধ্যে জল্পনা, বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী।

আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বার বার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার।

 

কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনও দিন কোনও নায়কের সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর। অথচ এবার তাকে দেখা গেল দুবাইয়ের এক শিল্পপতির সঙ্গে। যার নাম নির্বাণ বিড়লা।

   

সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন আমিশা। সেখানে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।

আর তাতেই শুরু হয় গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দু’জনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই। নেটিজেনরা ইতোমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।