Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৮ ডিসেম্বর থেকে কোন রাজনৈতিক সমাবেশ নয়, বিজ্ঞপ্তি জারি

admin • 14 Dec 2023, 06:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১৮ ডিসেম্বর থেকে কোন রাজনৈতিক সমাবেশ নয়, বিজ্ঞপ্তি জারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেয়া হবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

প্রসঙ্গত, গেলো ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায় নির্বাচন কমিশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।