Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১০ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র সেনা ক্যাম্পে জমা দেয়ার জন্য নির্দেশ

admin • 08 Aug 2024, 07:11 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১০ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র সেনা ক্যাম্পে জমা দেয়ার জন্য নির্দেশ

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি থেকে যে সকল অস্ত্র লুট করা হয়েছে। সেই সকল অস্ত্র বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

 

বুধবার (৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশ দেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্যথায় অস্ত্র লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।,

 

এদিকে, ১১ তারিখ থেকে অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান চালাবে সেনাবাহিনী। সে সময় অস্ত্র উদ্ধার করা হলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।,

 

প্রসঙ্গত: ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ব্যক্তি প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ি থেকে আসবাবপত্র লুটপাট করার সঙ্গে অস্ত্রও লুট করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়ে বার্তা পাঠিয়েছে জেলা প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।