Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হোটেল থেকে দাপ্তরিক কার্যক্রম করছেন রাষ্ট্রপতি

admin • 25 Oct 2023, 07:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হোটেল থেকে দাপ্তরিক কার্যক্রম করছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বুধবার সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন। সেখানেই তিনি দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্ট্রপতি তার দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন। রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সার্বিক পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপ্রধান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির একদিন পর তাকে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে কেবিনে দেওয়া হয়।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরাও তার সঙ্গে রয়েছেন।

এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার কাছে পাঠানো এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি তার দেশের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের জন্য শুভ কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।