Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন,প্রজ্ঞাপন জারি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন,প্রজ্ঞাপন জারি

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

 

একটি প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন।

 

আরেক প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় ‍ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ এমপিকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

নতুন নিয়োগ পাওয়া হুইপরা হলেন— ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।