Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
বিনোদন

হিরো আলমের নতুন সিনেমা ‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
হিরো আলমের নতুন সিনেমা ‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’

আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। অভিনয় ও গানের পাশাপাশি নাম লিখেছেন রাজনীতিতেও। সবশেষ গেল বছর ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সাবেক তথ্য-প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম।

 

প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু তিনি তখন জানান, কোনো দুর্বৃত্তরা না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাকে পিটিয়েছে।

 

সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম। যা কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এবার জানালেন, আরাফাতকে নিয়ে তিনি সিনেমা বানাতে যাচ্ছেন। নাম ‘আরাফাতের চার বউ’।

 

সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামের সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক। আর দুটি সিনেমাই প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

 

সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব।

 

তিনি আরও বলেন, আরাফাত, সে আমার বিপরীতে নির্বাচন করেছে। কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত, তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিজীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই “আরাফাতের চার বউ” ছবিটি তৈরি হবে। আশা করি, ছবি দুটির মধ্যদিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।

 

সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমাগী মাস থেকে ছবির দুটির শুটিং শুরু হবে। এর মধ্যেই আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।