Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া সাতটায় হাসপাতাল থেকে বের হয়ে রাত সাড়ে আটটার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি। দলীয় নেতাকর্মীরা তাকে বাসায় পৌঁছে দেন।

 

এর আগে বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসা থেকে রওনা করে সাড়ে পাঁচটার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তরের আমান উল্লাহ আমান, আমিনুল হক, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম,

 

যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ইসহাক সরকার, ইয়াসিন আলী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, মিডিয়া সেলের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।