Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

হামজা-রুস্তম ব্যর্থ,অপেক্ষা প্রত্যয়ের!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হামজা-রুস্তম ব্যর্থ,অপেক্ষা প্রত্যয়ের!

২৮০ টনের ডুবন্ত ফেরি রজনীগন্ধা উদ্ধারে যৌথভাবে ব্যর্থ হয়েছে ১২০ টন সক্ষমতার উদ্ধারকারী জাহাজ হামজা-রুস্তম। এখন শেষ ভরসা ২৫০ টন সক্ষমতার উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ছাড়া রুস্তম ও হামজা দিয়ে ফেরিটি উদ্ধার সম্ভব নয় জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর পরিচালক মো. শাহজাহান।

 

এ পরিচালক আরও জানান, রজনীগন্ধার ওজন ২৮০ টন। আর উদ্ধারকারী ২ জাহাজের গড় সক্ষমতা ১২০ টন। নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় এসে পৌঁছানোর পর, তিন জাহাজের যৌথ চেষ্টার পরই ফেরিটি উদ্ধারের মূল কার্যক্রম শুরু হবে।

 

এর আগে , ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাসহ যানবাহন উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে পৌঁছান ডুবুরি দলের সদস্যরা। ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম পৌঁছানোর পরই কাজ শুরু করে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুরুতেই ডুবে থাকা যানবাহনগুলো উদ্ধারে কাজ শুরু করেন তারা। তবে শীতের কারণে ঠান্ডা পানিতে বেশ বেগ পেতে হয় তাদের।

 

এদিকে, উদ্ধার কাজে ধীরগতির দাবি করে, ডুবে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানের মালামালগুলো নষ্ট হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, ট্রাকে ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী রয়েছে।

 

প্রসঙ্গত, গেলো বুধবার ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা যানবাহনসহ ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।