Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

হাইকোর্টে মামলা জিতলেন ড. ইউনূস

admin • 16 Aug 2023, 08:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হাইকোর্টে মামলা জিতলেন ড. ইউনূস

গ্রামীণ কল্যাণের কর গরমিলের এক মামলায় হাইকোর্টে জিতলেন ড. মুহাম্মদ ইউনূস। দাবী করা অর্থ আগেই পরিশোধ করায় এমন রায় আদালতের। মামলার কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় এ আদেশ দেন হাইকোর্ট।

বুধবার (১৬ আগস্ট) বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ করবর্ষের মামলা এটি।

উল্লেখ্য, ড. ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাই কোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠিত নয়টি প্রতিষ্ঠানের কর-সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছিল দুদক।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপক্ষ বলছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারের পাওনা অর্থের মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা। গ্রামীণ কল্যাণের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনা ২১৫ কোটি টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।