অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে সরকারের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা রবিবার (২১ জুলাই) সকালে আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য মেনশন করব।’
তিনি আরো বলেন, ‘আশা করছি জনগুরুত্ব বিবেচনায় আদালত আমাদের আবেদন গ্রহণ করবেন। শুনানিতে আমরা হাইকোর্টের রায় বাতিল চাইব।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা কথা বলেন।





