Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
এক্সক্লসিভ

হল ছাড়ার নির্দেশনা বাতিল করল জবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হল ছাড়ার নির্দেশনা বাতিল করল জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সব ছাত্রীদের বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার পূর্বে হল ত্যাগের নির্দেশ দিয়েও সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, তোপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে হল প্রশাসন।

 

হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার জানান, যারা হলে থাকতে ইচ্ছুক থাকতে পারবে, যারা থাকতে চায় না তারা যেতে পারবে। হলের সব সুযোগ সুবিধা স্বাভাবিক থাকবে। আগের মতো থাকবে নিরাপত্তা ব্যবস্থাও।

 

এর আগে হল ছাড়তে নির্দেশ দিলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হল প্রভোস্টসহ হাউজ টিউটরদের হলের অফিস কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রাখে।

 

ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও হাউজ টিউটরগন প্রতিটি ফ্লোরে ফ্লোরে যেয়ে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশনা দেন। তবে সাধারণ শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।