Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
আইন-আদালত বিনোদন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (২৫ জুন) সকাল সোয়া ১০টা নাগাদ ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণি।

এ সময়, আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। পরে আগামী ১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ১৮ এপ্রিল পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইসঙ্গে, পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমিকে স্বশরীরে হাজির হতে সমন জারি করেন আদালত। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জুলাই, আদালতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।