Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা

এসএসসির ফলাফলের সাথে সমন্বয় করে এইচএসসির ফলাফলা প্রকাশের দাবিতে সচিবলায়ে বিক্ষোভ করেছেন এইচএসসির পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে স্লোগান দিতে দিতে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

 

জানা গেছে, পরীক্ষা ছাড়াই অটোপাশের দাবিতে এইসএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে আসে দাঁড়ায়। পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইনশৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।

 

পরীক্ষার্থীরা জানান, বন্যা, কোটা সংস্কারসহ নানা কারণে গত ৫ মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন তারা। এছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের ১ দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষার পেছানোর ফলে মানুষিকভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এ বছর আর পরীক্ষা দিতে চান না তারা।

 

এছাড়া তাদের এসএসসি ফলাফলের সাথে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা।

 

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নত্তোরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

 

ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।