Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

স্বল্প দূরত্বের ট্রেন চলবে আজ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বল্প দূরত্বের ট্রেন চলবে আজ

সারাদেশে টানা ১৪ দিন বন্ধ থাকার পর আজ ( বৃহস্পতিবার) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কারফিউ শিথিলের সময়ে এ ট্রেন চালানো হবে।

গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। পরে গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল। তবে বৃহস্পতিবার থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবি প্রহরায় চলাচল করছে কয়েকটি তেলবাহী ট্রেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।