Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ

স্বতন্ত্র সংসদ সদস্যদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
স্বতন্ত্র সংসদ সদস্যদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্যকে নিয়ে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

 

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণভবনে এই বৈঠক শুরু হয়। সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সংসদ প্র্যাকটিস ভালো করে জানার তাগিদ দিয়ে স্বতন্ত্র এমপিদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

 

স্বতন্ত্র এমপিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হ‌বে।

যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্প গ্রহণ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।

গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২২৩টি আসন পেয়েছে। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি মাত্র ১১টি আসন পায়। আর স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অনেকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন। এই অবস্থায় তাদের অবস্থান কী হবে, তারা সংসদে কী ভূমিকা রাখবেন সে সম্পর্কে নির্দেশনা দিতেই গণভবনে তাদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

এবারের সংসদে স্বতন্ত্র এমপিরা প্রধান বিরোধী দল হতে পারে বলে গুঞ্জন থাকলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। যদিও স্বতন্ত্র এমপিদের আওয়ামী লীগের সংসদীয় দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। প্রধানমন্ত্রী চাচ্ছেন, স্বতন্ত্ররা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এবং ভালো কাজের প্রশংসাও করবেন। এতে সংসদ প্রাণবন্ত হবে বলে মনে করছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।