Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

স্পর্শ লাগলেই মাটিতে পড়ে যাচ্ছিল নেইমার: ফ্রান্সের সাংবাদিক

admin • 14 Jan 2023, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্পর্শ লাগলেই মাটিতে পড়ে যাচ্ছিল নেইমার: ফ্রান্সের সাংবাদিক

ফরাসি ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। চলতি মৌসুমের শুরুটা ছিল অসাধারণ। পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা সেরা তারকাদের একজন হয়ে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত।

চলতি বছরের প্রথম ম্যাচে পিএসজি ২-০ গোলে অঁজির বিপক্ষে জয় পেলেও নেইমারের খেলায় মন ভরেনি অনেকেরই। শুধু কি নেইমার? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের খেলাতেও নাকি মন ভরেনি অনেকে। যদিও ম্যাচে একটি গোল করেছিলেন বিশ্বকাপজয়ী এ তারকা। 

এই ম্যাচের পর নেইমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন আরএমসি স্পোর্টসের সাংবাদিক ড্যানিয়েল রিওলো। তার অভিযোগ নেইমার নাকি বার বার মাঠে পড়ে যাচ্ছিল। 

আরএমসি স্পোর্টসের সাংবাদিক বলেন, সে যা করছিল তা হাস্যকর। সে ক্রমাগত মাটিতে পড়ে যাচ্ছিল। তাকে স্পর্শ করলেই মাটিতে পড়ে যাচ্ছিল। এটা খারাপ।

জয়ী ম্যাচটিতে মেসি গোল করলেও মন ভরেনি এই সাংবাদিকের। তিনি মেসিকে নিয়ে বলেন, ম্যাচটিতে মেসিও ভালো খেলেনি। কিন্তু ভালো, সবই এখন তার দিকে। সুতরাং, তাকে নিয়ে আমরা বেশি কিছু বলতেও পারি না।

উল্লেখ্য, চলতি মৌসুমের এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১১টি গোল ও ১০টি অ্যাসিস্ট নিয়ে পিএসজির অন্যতম সেরা খেলোয়াড় নেইমার।

সূত্র: মার্কা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।